DEV Community

Ummah Network
Ummah Network

Posted on

আবূ বকর রাদিয়াল্লাহু আনহু কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন?

১১ হিজরীর ১২ রবিউল আউয়াল যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করে আখিরাতের যাত্রা শুরু করেন। সাহাবীরা তখন শোকে দিশেহারা হয়ে পড়েন; তাঁরা কোনভাবেই যেন প্রিয় নবিজীর মৃত্যুকে মানতে পারছিলেন না। তাদের কাছে দুনিয়ার অন্য সব বিপদের চেয়ে প্রিয় রাসুলের চলে যাওয়াটা ছিল বেশি কষ্টের।
এর কারণ হল সাহাবীরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা-বাবা স্ত্রী সন্তান এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতেন। তাঁরা এটা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না যে, এখন আর নবিজীর সদা হাস্যোজ্জল মুবারক মুখখানি দেখতে পারবেন না, এখন আর নবিজীর আদরমাখা সম্বোধন শুনতে পারবেন না। এখন আর নবিজীর মুখ থেকে সরাসরি ওহীর বাণী শুনতে পারবেন না।

নবিজীর ওফাতের পর সাহাবীরা স্বাভাবিক ছিলেন না, প্রিয় নবিজী আর দুনিয়াতে নেই এই কথা তাঁরা কোনভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না।
সেই কঠিন ও শোকাবহ মুহূর্তে নরম হৃদয়ের অধিকারী হজরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়সম দৃঢ়তা দেখালেন। যখন সাহাবায়ে কেরামের অনেকেই শোকে হতবিহ্বল, কিংকর্তব্যবিমূঢ়, তখন তাঁর দৃঢ় কণ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ অবস্থান সাহাবীদের আবেগের ঘোর কাটিয়ে বাস্তবতাকে মেনে নেওয়ার শক্তি জোগাল। সেই সংকটময় মুহূর্তে তিনি বিপর্যস্ত উম্মতের জন্য কাণ্ডারি ও পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন।
তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন-
أَلَا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ وَمَنْ كَانَ يَعْبُدُ اللهَ فَإِنَّ اللهَ حَيٌّ لَا يَمُوْتُ وَقَالَ إِنَّكَ مَيِّتٌ وَّإِنَّهُمْ مَيِّتُوْنَ (الزمر : 30) وَقَالَوَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْم مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰى أَعْقَابِكُمْ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِيْنَ (آل عمران : 135) قَالَ فَنَشَجَ
النَّاسُ يَبْكُوْنَ
যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদাতকারী ছিলে তারা জেনে রাখ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদাত করতে তারা নিশ্চিত জেনে রাখ আল্লাহ্ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেননা।
অতঃপর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তিলাওয়াত করলেনঃ (অর্থ) নিশ্চয়ই আপনি মরণশীল আর তারা সকলেই মরণশীল-(সুরা যুমার ৩০)।
এরপর এই আয়াত তিলাওয়াত করলেনঃ (অর্থ) মুহাম্মাদ হচ্ছে কেবল একজন রাসূল। তাঁর পূর্বে আরও অনেক রসূল গত হয়েছে; কাজেই যদি তিনি মারা যান কিংবা নিহত হন, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায়, সে কখনো আল্লাহর কোন ক্ষতি করতে পারে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। (আলে ইমরান ১৪৪)।
রাবী বলেন, উপস্থিত সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। -[বুখারী ৩৬৬৮]
এরপর নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম সাকিফায়ে বনু সায়িদায় সমবেত হন, সেখানে কে মুসলিমদের খলিফা হবেন এই নিয়ে অনেকক্ষণ আলোচনা পর্যালোচনা হয়। এক পর্যায়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু আহ্বান জানান উমার বা আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা- এই দুজনের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে বায়াত দেওয়ার জন্য। কিন্তু কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু আবূ বকর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় নিজে খলিফা হতে অস্বীকৃতি জানান এবং তিনি সর্বপ্রথম আবূ বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হন। অতঃপর তাঁর দেখাদেখি উপস্থিত অন্যন্য সাহাবীরাও বায়াতবদ্ধ হন।
এই ঘটনার বর্ণনা দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু বলেন-
وَإِنَّا وَاللهِ مَا وَجَدْنَا فِيمَا حَضَرنَا مِنْ أَمْرٍ أَقْوَى مِنْ مُبَايَعَةِ أَبِي بَكْرٍ

আল্লাহর কসম! আমরা সে সময় জরুরী বিষয়ের মধ্যে আবূ বকরের বায়আতের চেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর কোন কিছুকে মনে করিনি। -[বুখারী ৬৮৩০,নাসাই ৭৭৭]

এই হাদীসটি মুসলিমদের জন্য আমীর (শাসক) ও খলিফা নির্বাচনের পথ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। রাসুলের সাহাবীরা কিভাবে কোন পদ্ধতিতে খলিফা নির্বাচন করেছেন, আমাদেরকে কিভাবে করতে হবে তার বর্ণনা এই হাদীসে আছে।
এই হাদীসে কয়েকটি বিষয় লক্ষণীয়-

১। পরামর্শ সভায় মদীনার সব মানুষ উপস্থিত হয়নি, আনসার ও মুহাজিরদের মধ্য হতে নেতৃস্থানীয় ও মুরুব্বি সাহাবীরা উপস্থিত হয়েছিলেন। তাঁদের মতামতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারিত হন।
২। সে সময় উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিবীত ছিলেন। কিন্তু তাঁরা এই পরমর্শসভায় অংশগ্রহণ করেননি। পরবর্তীতেও কখনো তাঁরা এই ধরণের পরামর্শে উপস্থিত হন নাই। এ থেকে বোঝা যায়, ইসলামের নীতি হল, খলিফা নির্বাচন ও এ জাতীয় মৌলিক দায়িত্ব পালনের জন্য গঠিত আহলুল হল্ল ওয়াল আকদ পরিষদে নারীগণ সদস্য হবেননা।
৩। বনু সায়ীদার এই বায়াতের পর সাধারণ মুসলিমরাও সিদ্দীকে আকবার রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দিয়েছেন।
দুঃখজনক ব্যাপার হল কিছু মানুষ বায়াত আর ভোটকে এক করে ফেলে, এটা মারাত্মক ভুল। কারণ বায়াত হল আনুগত্যের অঙ্গীকার, খলিফা বা আমীর নির্বাচন নয়। কারণ এই দায়িত্ব দেশের নেতৃস্থানীয় ও মান্য গণ্য ব্যক্তি তথা আহলুল হাল্ল ওয়াল আক্বদের উপর ন্যস্ত, সাধারণ মানুষের উপর নয়। আর ভোট হল- কে শাসক হবে, কে এমপি হবে সেটি নির্বাচন করার মাধ্যম।
সারকথা হল- ইসলামী শাসনব্যস্থায় খলিফা বা আমীর হওয়ার জন্য আহলুল হাল্ল ওয়াল আকদের নির্বাচন ও বায়াত জরুরী। তাঁরা নির্বাচন করার পর সাধারণ জনগণের দায়িত্ব হল আনুগত্যের অঙ্গীকার তথা বায়াত দেওয়া। আর গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত হওয়ার জন্য জনগণের ভোট পাওয়া জরুরী। মানে এখানে সর্বস্তরের জনগণ, পাগল, মূর্খ, মাতাল, কাফের-ফাসেক, অপরাধী সবাই মিলে শাসক নির্বাচন করে।
৪। উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনামতে সে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আবূ বকর রাদিয়াল্লাহুকে খলিফা নির্ধারণ করা। অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন দাফন করা হবে এই বিষয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আবূ বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো।
আর সাহাবায়ে কেরাম তো দ্বীনের চাহিদা ও নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন-মেজায সম্পর্কে অন্য সবার চেয়ে বেশি জানতেন, সেমতেই তাঁরা এই বিষয়কে প্রাধান্য দিয়েছেন।
সাহাবায়ে কেরামের এই আমল থেকে বোঝা যায়, মুসলিমদের জন্য একজন খলিফার অধীনে একতাবদ্ধ হওয়া অনেক গুরুত্বপূর্ণ আমল। আর তাঁদের জন্য অনেক বড় বিপদ হল খলিফা ছাড়া বিচ্ছিন্নভাবে দিন যাপন করা।

শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ

Top comments (0)