উরওয়া ইবনে যুবাইর রহিমাহুল্লাহ বলেছেন-
إذا جعل أحدكم لله عز وجل شيئاً فلا يجعل له ما يستحي أن يجعله لكريمه فإن الله تبارك وتعالى أكرم الكرماء وأحق من اختير له
তোমাদের কেউ যখন আল্লাহ তাআলার নামে কিছু দান করে, তখন সে যেন এমন কিছু দান না করে যা সে সম্মানিত মানুষকে দিতে লজ্জাবোধ করে। কারণ, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বেশি সম্মানিত এবং তিনি সবচেয়ে উত্তম জিনিস পাওয়ার যোগ্য। - [সিফাতুস সাফওয়া, খন্ড ২, পৃ. ৮৭]
আলআল্লাহর পথে দান করার সময় কখনো ভেবেছি আমি সেরাটা দিচ্ছি, নাকি ভাল জিনিসটা সরিয়ে রাখছি?
আমরা কাউকে উপহার দেওয়ার সময় ঠিকই ভাবি, সে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্য কোনটা মানানসই। কোন জিনিস দিলে মান-সম্মান রক্ষা পাবে, উনিও খুশি হবে। অথচ আল্লাহ তাআলা তো আমাদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত তার রাস্তায় দান করার সময় আমরা অচল বা খারাপ জিনিস দান করার চেষ্টা করি।
শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ

Top comments (0)