দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। স্বল্প আয়ের মানুষদের বাজার করতে নাভিশ্বাস ওঠে যাচ্ছে। জ্বালানি তেল, বিদ্যুৎ বিল, চাল আর গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়িয়েছে সরকার। বিশেষত যেগুলো অনিবার্য এবং বিকল্পহীন। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস-এগুলো বিকল্পহীন প্রয়োজনীয় জিনিস। যেগুলোর দাম বাড়লেও এড়িয়ে চলার সুযোগ নেই। জনগণের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে এলপিজি গ্যাসের দাম বেড়েছে চারবার। এরপরও গ্যাসের সংকট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফের বাড়বে এই দাম। এই সরকার নতুন এক পলিসি গ্রহণ করেছে। প্রথমে সংকট তৈরি, তারপর দাম বাড়িয়ে সংকট নিরসন। বিগত দিনে এভাবেই বাড়িয়েছিল জ্বালানি তেলের দাম।
প্রিয় দেশবাসী! জনপ্রত্যাশা পূরণে আজ অবধি কোন সরকার কাজ করেছে? খুন, গুম, জেল-জুলুম, দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ত্রাসের রাজত্ব কায়েম করা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এগুলো ছাড়া এদেশের ইতিহাসে গ'ণ'ত|ন্ত্রিক সরকারগুলো আর কী দিয়েছে জনগণকে? আপনাকে? আমাকে? সমস্যা শুধু সরকারের না, সমস্যা এই সিস্টেমেরও। বরং সিস্টেমের সমস্যাই মূল। গ'ণ'ত|ন্ত্রিক এই সিস্টেমই জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।
যারা বিরোধী দলে থাকে, তারা সরকারি দলের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আন্দোলন করে, মিছিল মিটিং আর সমাবেশ করে, হরতালও ডাকে। এসব দেখে মনে হয়, গ'ণ'ত|ন্ত্রিক এই সিস্টেমে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার সুন্দর সুযোগ আছে। কিন্তু খেয়াল করলে দেখবেন, এই বিরোধী দলই যখন ক্ষমতাসীন হয় তখন তারাও একই পথে হাটে। আর এতদিনের সরকারি দল তখন বিরোধী দল হয়ে ন্যায় ও ইনসাফের গীত গাওয়া শুরু করে। সবাই শুধু প্রতিবাদ করে, কেউ সমস্যার সমাধান করে না। বরং সমস্যাকে আরো প্রকট করে। এটাই গ'ণ'তন্ত্রের ধোঁকা।
গ'ণ'ত|ন্ত্রিক এই সিস্টেমের ফলে প্রত্যেকটা দেশের জনগণ রাজনৈতিকভাবে বিবাদে জড়িয়ে পড়েছে। সরকারি দল আর বিরোধী দল। সরকারি দলের কাজ হলো লুটপাট করা আর বিরোধি দলের কাজ হলো প্রতিবাদ করা। প্রতিবাদ ছাড়া আর কিছুই তারা করতে পারে না। একদলের দায়িত্ব লুটপাট আর জুলুম করা আর অপর দলের দায়িত্ব হলো শুধু প্রতিবাদ করা। এই হলো গ'ণ'ত'ন্ত্র।
শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ
Top comments (0)