DEV Community

Ummah Network
Ummah Network

Posted on

ইসলাম বনাম লিবারেল মতাদর্শঃ জরুরী কিছু কথা

গ'ণ'ত|ন্ত্রিক র|ষ্ট্রকাঠামোয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মত ইসলামের গুরুত্বপূর্ণ বিধানটিকে স্থান দেওয়া হয়না। কেউ তার নিজস্ব পরিমণ্ডলে এই বিধান পালন করলে তাকে অপরাধী মনে করা হয়।

এর কারণ হল গ'ণ'ত'ন্ত্রীরা মনে করে, প্রত্যেকে (ব্যাক্তিগত পরিসরে) নিজ নিজ ধর্ম বিশ্বাস ও পালনের অধিকার রাখে । কেউ কারো উপর কোন কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখেনা। তবে তারা (গ'ণ'ত|ন্ত্রিকরা) ঠিকই ইসলামপ্রিয় জনতার উপর বিদেশী প্রভূদের ইশারায় ট্র|ন্স]জে'ন্ড|র, নাচ-গানের শিক্ষক, অ'শ্লী'লতা ইত্যাদি চাপিয়ে দেওয়ার অধিকার রাখে। এই নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে দমন করার অধিকারও আছে তাদের।

তারা বলে- এখানে সঙ্গীত থাকবে, ওয়াজ থাকবে, মাজার থাকবে, কনসার্ট হবে, মাহফিল হবে, রথযাত্রা হবে, সিনেমা উৎসব হবে, আবার বিজ্ঞ আলেমদের আলোচনাও হবে। যার যেটা পছন্দ হবে, সে সেটায় যাবে, অংশ নেবে, যার যেটা পছন্দ হবে না, সে সেটায় যাবে না।
এসব বলে তারা নিজদেরকে উদারতাবাদী হিসেবে উপস্থাপন করতে চায়। উদারতার প্রমাণ হিসেবে কখনো তারা মসজিদে গিয়ে নামায পড়ে আবার কখনো পুজায় গিয়ে শ্লোক পাঠ করে।
তারা বলে- কেউ পর্দা করলে সেটি তার অধিকার, আর জিন্স পরলে সেটিও তার অধিকার। তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। ইসলাম কাউকে জোর করে পর্দা করাতে এবং দ্বীন পালন করাতে বলেনা। প্রমাণ হিসেবে তারা কুরআনুল কারীমের এই আয়াত বলে-
لَا إِكْرَاهَ فِي الدِّينِ
দ্বীনের ক্ষেত্রে কোন জোর জবরদস্তি নেই-[সুরা বাকারা ২৫৬]
কিন্তু তারা জানেনা ইসলাম কোন ক্ষেত্রে জোর করতে নিষেধ করেছে আর কোন ক্ষেত্রে জোর করতে আদেশ করেছে।
কোন বিধর্মীকে জোর করে মুসলিম বানানো নিষেধ। কিন্তু মুসলিম হওয়ার পর কেউ অন্যায় কাজ করলে যার যার সাধ্য অনুযায়ী তাকে বাধা দেওয়া নিষেধ নয় বরং সবার জন্য অবশ্য কর্তব্য।

এই জায়গায় এসে উদারতা দেখানো এবং মাজার কনসার্ট সিনেমা করার সম্মতি দেওয়া ধীরে ধীরে মুসলিমদের ধর্মহীন করার ষড়যন্ত্রের অংশ।

বিশ বছর আগে দেশে এত অন্যায় অ'শ্লী'লতা ছিলনা। কেউ প্রকাশ্যে অন্যায় অ'শ্লী'লতা করলে সমাজ তাকে বাধা দিত, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন।
কিন্তু ইসলামের মোড়কে কিছু লোকের অতি উদারতার ফলে আজ সমাজের সর্বত্র অন্যায় অ'শ্লী'লতার বিষ ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেউ সহজে বাধা দেওয়ার সাহসও করেনা।
আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে চাইলে আমাদেরকে এই লিবারেলিজম ও উদারতাবাদ থেকে বের হয়ে আসতে হবে। যার যার সাধ্য অনুপাতে হিকমাহ ও প্রজ্ঞার আলোকে অন্যায় অ'শ্লী'লতাকে রুখে দেওয়ার চেষ্টা করতে হবে।

Top comments (0)