ইলম বা জ্ঞান হল আলো। ইলমের মাধ্যমে একজন মানুষ ভাল মন্দের মাঝে পার্থক্য করার শক্তি অর্জন করে। কল্যাণ ও ন্যায়ের পথে চলার দিশা লাভ করে।
তবে সব জ্ঞানই যে মানুষকে সত্যের দিশা দেয় এমন নয়। কিছু কিছু জ্ঞান মানুষকে অন্ধকারের পথও দেখায়। তাই আমাদের করণীয় হল, উপকারী ইলম সম্পর্কে অবগত হওয়া এবং উপকারী ইলম অর্জনে সচেষ্ট হওয়া আর ক্ষতিকর জ্ঞান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
উপকারী ইলম কী?
উপকারী ইলম হল ওই ইলম যার মাধ্যমে একজন মানুষ তাঁর রবকে চিনতে পারে, তাঁর দেয়া বিধি নিষেধ সম্পর্কে জানতে পারে, দুনিয়া-আখিরাতের কল্যানের পথে চলতে পারে এবং হক বাতিলের মাঝে পার্থক্য বুঝতে পারে।
উপকারী ইলম বান্দার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে। আল্লাহ তাআলা বলেছেন- إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে ইলমের অধিকারীরাই আল্লাহকে ভয় করে [সুরা ফাতির – ২৮]
মানুষের জীবনে উপকারী ইলমের প্রভাব অনেক। উপকারী ইলম একজন মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণ আমল আখলাককে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে। তার ভেতরে সদা সর্বদা আল্লাহভীতিকে জাগ্রত রাখে। হারাম ও অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
উপকারী ইলম একজন উপকারী বন্ধুর মতই কাজ করে। যখনই তাকে অন্যায়ের দিকে পা বাড়াতে দেখে বাধা দেয়। মুখ দিয়ে খারাপ কথা বের হতে দেখলে মুখে লাগাম পরিয়ে দেয়। অন্তরে কুচিন্তা আসলে ভাল চিন্তা দিয়ে পরিবর্তন করে দেয়। হারামের দিকে পা বাড়াতে দেখলে মনে আল্লাহর ভয় জাগিয়ে দেয়। সর্বদা মানুষের কল্যাণে এবং রবের ইবাদতে নিমগ্ন থাকার প্রেরণা যোগায়। দুনিয়া আখিরাত সব জায়গায় কিভাবে কল্যাণ লাভ করা যাবে সেই পথ দেখায়।
তাই তালিবে ইলম এবং বিদ্যার্থীদের উপকারী ইলম অর্জন করার পেছনেই ছোটা উচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই ইলমের জন্য দোয়া করেছেন। দোয়াটি হল-
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ
অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাকে যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান দ্বারা উপকৃত করুন এবং এমন বিষয় শিক্ষা দিন যা আমার উপকারে আসবে, এবং আমার ইলম বৃদ্ধি করে দিন। সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য এবং আমি জাহান্নামীদের অবস্থা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। [সুনানুত তিরমিজিঃ ৩৫৯৯]
আমাদের সালাফরা উপকারি ইলম অর্জনের ব্যাপারে অনেক বেশি সচেষ্ট ছিলেন। তারা চেষ্টা করতেন যেন বেশি বেশি উপকারী ইলম অর্জন করা যায় এবং তদানুযায়ী আমল করা যায়। তারা শুধু নিজেদের ব্যাপারেই চিন্তা করতেন না, সন্তানদেরকেও উপকারী ইলম শিক্ষাদানের ফিকির করতেন। এমন সব ইলম অর্জন এবং শিক্ষাদান থেকে বিরত থাকতেন যা দুনিয়া আখিরাতে কোন উপকার বয়ে আনবেনা। আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারী ইলম অর্জন করাকে সহজ করুন।
আর ক্ষতিকর ইলম হল ওই ইলম যা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যের ক্ষতিসাধন করার কুমন্ত্রণা দেয়, আল্লাহর বিধান লঙ্ঘন করা এবং অন্যায় ও অশ্লীলতার পথে চলার কুপরামর্শ দেয়। আল্লাহ তাআলা এই সম্পর্কে ইরশাদ করেছেন-
وَیَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّهمۡ وَلَا یَنۡفَعُهمۡ ؕ وَلَقَدۡ عَلِمُوۡا لَمَنِ اشۡتَراه مَا لَه فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ
তারা এমন জিনিস শেখে যা তাদের কোন উপকারে আসেনা, শুধু ক্ষতিই বয়ে আনে। অথচ তারা ভালভাবেই জানতো যে, যে এসব শেখে তার জন্য আখিরাতে কোন অংশ নেই। [সুরা বাকারা-১০২]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিকর ইলমের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন এবং নিজেও ক্ষতিকর ইলম থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ
অর্থাৎ হে আল্লাহ! আমি অনুপকারী ইলম, ভয় ডরহীন অন্তর, অতৃপ্ত নফস এবং ঐ দোয়া থেকে আপনার নিকট পানাহ চাই, যা কবুল করা হয়না। [সুনানুন নাসাইঃ ৫৫৩৬]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার সম্মানিত নবী হয়েও তাঁর কাছে ক্ষতিকর ও অনুপকারী ইলম থেকে পানাহ চেয়েছেন।
অথচ আমরা অনেকে জেনে বুঝে সন্তানদের দুনিয়া আখেরাত ধ্বংসকারী বিভিন্ন বিষয় শিখতে সুযোগ করে দিচ্ছি। জাতীয় শিক্ষা কারিকুলামে ঈমানবিধ্বংসী বিভিন্ন বিষইয়ের অনুপ্রবেশ দেখেও অনেকে প্রতিবাদ ও প্রতিরোধ করছিনা, নীরবে মেনে নিচ্ছি।
এনজিও এবং বিদেশী শক্তির ইন্ধনে অনেক দিন ধরেই দেশে শিক্ষা কারিকুলামের মাধ্যমে মুসলিম শিশুদের ইসলামবিরোধী ও ধর্মহীন বানানোর ষড়যন্ত্র হচ্ছে। শিশুদের মনে কুফরের বিষ ঢোকানোর জন্য দেওয়া হচ্ছে রামায়ন মহাভারতের পাঠ। শিরককে স্বাভাবিক করার জন্য পড়ানো হচ্ছে হিন্দুদের পূজার গল্প। অশ্লীলতা শেখানোর জন্য শারীরিক শিক্ষার নামে ছেলেমেয়েদের একসাথে প্রেম ভালোবাসা আর যৌনতার পাঠ দেওয়া হচ্ছে। নাচ-গান বেহায়াপনা শেখানোর জন্য স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়া হিন্দু মুসলিমের মাঝে হারাম সম্পর্ক, ট্রান্সজেন্ডার, ফেমিনিজম সহ নানান ধরণের ইমানবিধ্বংসী পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে।
আমরা সবকিছু দেখেও না দেখার ভান করে বসে আছি। সন্তানদের জাহান্নামের দিকে টেনে নিতে দেখেও চুপ করে আছি, যেন আমাদের কিছুই করার নেই, কিছুই বলার নেই।
নিজেরা ভাল জিনিস শেখা যেমন জরুরী তেমনি সন্তানদের জন্যেও সুশিক্ষা নিশ্চিত করা জরুরী। যদি আমরা তাদেরকে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দেই তাহলে এই সন্তানেরাই কেয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। তারাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই সময় থাকতেই সচেতন হতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম শেখার এবং শেখানোর তাওফিক দান করুন। আমীন সুম্মা আমীন

Top comments (0)