DEV Community

লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতার কারণ

ই/য়|হু'দীদের কিছু মন্দ স্বভাবের কারণে আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা চাপিয়ে দিয়েছিলেন। স্বভাবগুলো হল- ভালোর পরিবর্তে মন্দকে গ্রহণ করা, নেয়ামতের কদর না করা এবং সীমালঙ্ঘন করা ইত্যাদি।
আল্লাহ তাআলা বলেছেনঃ
قَالَ اَتَسۡتَبۡدِلُوۡنَ الَّذِیۡ هوَ أدۡنٰی بِالَّذِیۡ هوَ خَیۡرٌ ؕ اهبِطُوۡا مِصۡرًا فَاِنَّ لَکُمۡ مَّا سَاَلۡتُمۡ ؕ وَضُرِبَتۡ عَلَیۡهمُ الذِّلَّة وَالۡمَسۡکَنَة ٭ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ ؕ
তিনি (মুসা আলাইহিস সালাম) বললেন- যে তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তু দ্বারা পরিবর্তন করতে চাচ্ছ? (ঠিক আছে) কোনও নগরে গিয়ে অবতরণ কর। (সেখানে) তোমরা যা চেয়েছ সেসব জিনিস পেয়ে যাবে। আর তাদের (ই/য়|হু'দীদের) উপর লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতার ছাপ মেরে দেওয়া হল এবং তারা আল্লাহর গযব নিয়ে ফিরল। -[সুরা বাকারা ৬১]
বর্তমানে এই স্বভাবগুলো আমাদের অনেকেকের মাঝেই বিদ্যমান। আল্লাহর হুকুম পালন ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং বিপদাপদে আমরা অধিকাংশই ধৈর্য্য ধারণ করিনা।
আল্লাহর দেয়া উৎকৃষ্ট জীবনব্যবস্থার বদলে আমরা পশ্চিমের নোংরা জীবনব্যবস্থা বেছে নিয়েছি। বিভিন্নভাবে নেয়ামতের না শোকরী করে চলেছি। গুনাহ ও পাপ কাজে লিপ্ত থেকে প্রতিদিন প্রতিনিয়ত সীমালঙ্ঘন করে যাচ্ছি।
এই কারণে আমাদেরকেও পরমুখাপেক্ষিতা এবং লাঞ্ছনা ঘিরে ধরেছে। জাতি হিসেবে কখনো ভারত কখনো আমেরিকার গোলামী করে চলেছি। আমাদের গুরুত্বপুর্ণ সব সিদ্ধান্ত ভারত বা আমেরিকা থেকে আসে। শুধু আমরা একা নই, অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশের চিত্রই এটি। অধিকাংশ মুসলিম দেশ আমেরিকা ও অন্যন্য বড় কাফেরদেশের কথামত চলে।

কিন্তু দুঃখজন ব্যাপার হল আমরা লাঞ্ছনাকে লাঞ্ছনা মনে করছিনা। গোলামী করাকেই মনে করছি আজাদী ও মুক্তি।

Top comments (0)