DEV Community

প্রবৃত্তির দাসত্ব মানুষকে দুনিয়াদারদের দাস বানায়


﴿أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا﴾
আপনি কি তাকে দেখেছেন, যে নিজের প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? আপনি কি তার দায়িত্ব গ্রহণ করবেন?—সূরা ফুরকান, ২৫ : ৪৩
مَنْ لَزِمَ الشَّهَوَاتِ لَزِمَتْهُ عُبُودِيَّةُ أَبْنَاءِ الدُّنْيَا
যে ব্যক্তি নিজের প্রবৃত্তির চাহিদা পূরণে ডুবে থাকে, তাকে দুনিয়াদারদের দাসত্ব (তাদের মন জুগিয়ে চলা) বরণ করতেই হয়।—ইমাম শাফেয়ী রহ.; সিয়ারু আ‘লামিন নুবালা, ১০/৯৭
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি নিজের প্রবৃত্তির চাহিদাকে এতটাই গুরুত্ব দিই যে, তা পূরণ করতে দুনিয়াদারদের মন জুগিয়ে চলতে হয়?
আমার কোনো চাহিদা কি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে বাধ্য করছে?

Top comments (0)