DEV Community

দোয়া মুমিনের অ/স্ত্র

﴿وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ﴾
আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’—সূরা গাফির, ৪০ : ৬০
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেছেন,
الدُّعَاءُ مِنْ أَنْفَعِ الْأَدْوِيَةِ، وَهُوَ عَدُوُّ الْبَلَاءِ، يَدْفَعُهُ، وَيُعَالِجُهُ، وَيَمْنَعُ نُزُولَهُ، وَيَرْفَعُهُ، أَوْ يُخَفِّفُهُ إِذَا نَزَلَ، وَهُوَ سِلَاحُ الْمُؤْمِنِ.
দোয়া হলো সবচেয়ে উপকারী ওষুধগুলোর একটি। দোয়া বিপদের প্রতিরোধক; বিপদ প্রতিহত করে, বিপদের মোকাবিলা করে, বিপদ নেমে আসা থেকে রক্ষা করে এবং বিপদ নেমে এলে তা দূর করে অথবা লাঘব করে। আর দোয়াই হলো মুমিনের অস্ত্র।—ইমাম ইবনুল কাইয়্যিম রহ., আদ-দাউ ওয়াদ দাওয়া, ১০
মুহাসাবা
আসুন একটু ভাবি,
ছোট বড় যেকোনো বিপদে পড়লে সব কিছুর আগে আমার কি আল্লাহর কথা মনে পড়ে? আমি কি সবার আগে আল্লাহর কাছে দোয়া করি?

Top comments (0)