DEV Community

হারাম দৃষ্টির ভয়াবহতা

﴿قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ﴾
মুমিনদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।—সূরা নূর, ২৪ : ৩০
عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ أَبِي وَأَسْنَدَهُ قَالَ: «لَرُبَّ نَظْرَةٍ لَأَنْ تَلْقَى الْأَسَدَ، فَيَأْكُلَكَ خَيْرٌ لَكَ مِنْهَا»
হাম্মাদ ইবনে যায়েদ রহ. বলেন, আমি আমার পিতার কাছ থেকে শুনেছি—তিনি বলেন, অনেক সময় কোনো একটি কুদৃষ্টি এমন হয় যে, তার চেয়ে সিংহের মুখোমুখি হয়ে সিংহের শিকার হওয়াই তোমার জন্য ভালো।—ইবনে আবিদ দুনইয়া রহ.; কিতাবুয যুহদ, ৬৩
মুহাসাবা
আসুন একটু ভাবি,
চোখের হেফাজতের ব্যাপারে আমি কতটুকু সচেতন?
কুদৃষ্টি থেকে বেঁচে থাকার ব্যাপারে আমি কি সত্যিই সতর্ক আছি?

Top comments (0)