﴿بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ﴾
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত অধিক উত্তম ও অধিক স্থায়ী।—সূরা আল-আ‘লা, ৮৭ : ১৬–১৭
الْمَالُ دَاءُ هَذِهِ الْأُمَّةِ، وَالْعَالِمُ طَبِيبُ هَذِهِ الْأُمَّةِ، فَإِذَا جَرَّ الْعَالِمُ الدَّاءَ إِلَى نَفْسِهِ، فَمَتَى يُبْرِئُ النَّاسَ؟
(প্রয়োজনের অতিরিক্ত) সম্পদ এই উম্মতের রোগ, আর আলেমগণ হলেন এই উম্মতের চিকিৎসক। সুতরাং আলেমগণ নিজেরাই যদি সেই রোগ নিজের দিকে টেনে নেন, (অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমানোর মোহে পড়ে ইলমের দাবী ও দায়িত্ব ভুলে যান) তাহলে তাঁরা মানুষকে সুস্থ করবেন কখন?—সুফিয়ান সাওরী রহ.; সিয়ারু আ‘লামিন নুবালা, ৭/২৪৩
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি দুনিয়ার সম্পদ ও স্বার্থের মোহে পড়ে যাচ্ছি না তো?
আমি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমানোর মোহে পড়ে ইলমের দাবী ও দায়িত্ব ভুলে যাচ্ছি না তো?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse

Top comments (0)