DEV Community

সবচেয়ে কার্যকর চিকিৎসা

«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ، وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ».
দোয়া ছাড়া অন্য কিছু তাকদীর প্রতিহত করতে পারে না, নেক আমল ছাড়া অন্য কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না। আর বান্দা তার কৃত গুনাহের কারণে অবশ্যই রিযিক থেকে বঞ্চিত হয়।-মুসনাদে আহমাদ: ২২৪১৩
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেছেন,
مِنْ أَنْفَعِ الْأَدْوِيَةِ الْإِلْحَاحُ فِي الدُّعَاءِ
সবচেয়ে কার্যকর চিকিৎসাগুলোর একটি হলো, (আল্লাহর কাছে) কাকুতি-মিনতি করে দোয়া করা।-আদ-দাউ ওয়াদ দাওয়া, ১১
মুহাসাবা
আসুন একটু ভাবি,
ছোট-বড় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে আমি কি আল্লাহর কাছে কাকুতি-মিনতি করে দোয়া করি?
রিযিকের সংকট দেখা দিলে আমি কি নিজের গুনাহের কথা মনে করি এবং আন্তরিকভাবে তাওবা করি?

Top comments (0)