﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ﴾
আমি কুরআনে এমন বিষয় নাযিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।—সূরা আল-ইসরা, ১৭ : ৮২
ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেছেন,
لَوْ أَحْسَنَ الْعَبْدُ التَّدَاوِيَ بِالْفَاتِحَةِ، لَرَأَى لَهَا تَأْثِيرًا عَجِيبًا فِي الشِّفَاءِ. وَمَكَثْتُ بِمَكَّةَ مُدَّةً يَعْتَرِينِي أَدْوَاءٌ وَلَا أَجِدُ طَبِيبًا وَلَا دَوَاءً، فَكُنْتُ أُعَالِجُ نَفْسِي بِالْفَاتِحَةِ، فَأَرَى لَهَا تَأْثِيرًا عَجِيبًا، فَكُنْتُ أَصِفُ ذَلِكَ لِمَنْ يَشْتَكِي أَلَمًا، وَكَانَ كَثِيرٌ مِنْهُمْ يَبْرَأُ سَرِيعًا.
বান্দা যদি সূরা ফাতিহার মাধ্যমে যথাযথভাবে শিফা লাভের চেষ্টা করত, তবে সে শিফা লাভে এর বিস্ময়কর প্রভাব দেখতে পেত। আমি মক্কায় কিছুদিন অবস্থানকালে নানা অসুস্থতায় আক্রান্ত হতাম; অথচ কোনো চিকিৎসক বা ওষুধ পেতাম না। তখন সূরা ফাতিহার মাধ্যমে নিজের চিকিৎসা করতাম এবং এর বিস্ময়কর প্রভাব দেখতে পেতাম। ব্যথায় কাতর ব্যক্তিদেরও এভাবে আমল করার পরামর্শ দিতাম; ফলে তাঁদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে যেতেন।—
ইমাম ইবনুল কাইয়্যিম রহ., আদ-দাউ ওয়াদ দাওয়া, ৯

Top comments (0)