ইসলামের নামে গ'ণ'ত'ন্ত্রে যুক্ত হওয়া কতক ভাই গ'ণ'ত'ন্ত্রকে ইসলামী প্রমাণের জন্য অদ্ভুত সব কথা-বার্তা বলেন। তারা বলেন খুলাফায়ে রাশিদীন নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। খলিফার বায়াত নাকি গণতান্ত্রিক ভোটেরই ভিন্ন একটি রূপ।
এমন দাবী যে দলিলশূণ্য ও ভিত্তিহীন তা আর বলার অপেক্ষা রাখেনা। ইসলামী ফিকহ ও তুরাসের সাথে যাদের নূন্যতম সম্পর্ক আছে তারা কেউ এমন দাবী করতে পারেনা।
খুলাফায়ে রাশিদীনের নির্ধারণ ও নির্বাচনের মৌলিক পদ্ধতি ছিল দুটি- (অন্যান্য শাখাগত সুরতগুলো এই দুই সুরতেরই অন্তর্ভুক্ত)
১। আহলুল হাল্লি ওয়াল আক্বদের নির্বাচন। (উমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি তিন খলিফা এই পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন)
২। আগের খলিফার নির্ধারণ (আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাতের আগে উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্ধারণ করে গিয়েছিলেন।)
এই দুই পদ্ধতির কোন এক পদ্ধতিতে নির্বাচিত ও নির্ধারিত হওয়ার পর সাধারণ জনতার দায়িত্ব ছিল আনুগত্যের বায়াত দেওয়া।
সাধারণ জনতার এই বায়াতকে কিছুলোক গ'ণ'ত'ন্ত্রের ভোটের সাথে মিলানোর চেষ্টা করছে, এটি স্পষ্ট ভুল।
কেন ভুল, বায়াত ও ভোটের মধ্যে কী কী পার্থক্য, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা।
বায়াত কী?
বায়াত হল শরীয়ত সম্মত উপায়ে নির্বাচিত খলিফা আল্লাহপ্রদত্ত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করবেন এবং দুনিয়াতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে আল্লাহর বান্দাদের কল্যাণে কাজ করবেন এই মর্মে জনগণ তাঁর হাতে শ্রবণ ও আনুগত্যের অঙ্গিকারে আবদ্ধ হওয়া।
ভোট কী?
আর গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট হল, জনগণ প্রার্থীর প্রচার প্রচারনায় প্রভাবিত হয়ে বা অর্থের প্রলোভনে কিংবা প্রার্থীর জুলুম অত্যাচারের ভয়ে নির্দিষ্ট ব্যক্তিকে শাসক ও আইনপ্রণেতা হওয়ার যোগ্য বলে মত দেওয়া।
আরো কিছু পার্থক্য-
১। ইসলামী ব্যবস্থায় সাধারণ জনতার বায়াত হল বৈধ কাজে খলিফা ও আমীরের আনুগত্যের অঙ্গিকার, শাসক নির্বাচনের মূল ভিত্তি নয়। শাসক নির্বাচনের দায়িত্বের মৌলিক অংশ তাদের কাঁধে অর্পিত নয়, এই দায়িত্ব আহলুল হাল্লি ওয়াল আক্বদের কাঁধে অর্পিত।
আর ভোট সরাসরি শাসক ও আইনপ্রণেতা নির্বাচনের অংশ, একজন মানুষ ভোট দেওয়ার মাধ্যমে কে আইনপ্রণেতা হবে, কার হাতের শাসন ভার অর্পিত হবে এটি নির্বাচন করেন।
২। বায়াতের উদ্দেশ্য হল আল্লাহর আনুগত্যের সীমার মধ্যে শাসকের আনুগত্য করা। ইসলামী শরীয়ায় খলিফা বা আমীরের এই অধিকার নেই যে, ইসলামবিরোধী কোন আইনপ্রণয়ন করবে বা কাউকে ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে বলবে।
পক্ষান্তরে ভোটের মাধ্যমে নির্বাচিত এমপি আল্লাহর আইনের পক্ষে বিপক্ষে সব ধরনের আইন প্রণয়নের অধিকার প্রাপ্ত হয়। তাকে আইন বানানোর জন্যই সংসদে পাঠানো হয়। তারা সংসদে কোরআনবিরোধী আইন পাশ করলে সেটি পালন করতেও জনগনকে বাধ্য করা হয়। বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে অসংখ্য ইসলামবিরোধী আইন প্রণয়ন করা হয়েছে/হচ্ছে। জনগণকেও সেসব মানতে বাধ্য করা হচ্ছে।
আশা করি উপরের সংক্ষিপ্ত আলোচনা বায়াত ও ভোটের মাঝে পার্থক্য বোঝার জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়াহ সঠিকভাবে বুঝা, পালন করা ও বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।
শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ
Top comments (0)