DEV Community

Ummah Network
Ummah Network

Posted on

কিয়ামতের আলামত।। পর্ব-৩।। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া।।

পবিত্র কুরআন থেকে:

পবিত্র কুরআনের সুরা আল-ক্বামার। আয়াত নং ১-২ । মহান রাব্বুল আলামীন ইরশাদ করেন।

اِقۡتَرَبَتِ السَّاعَۃُ وَانۡشَقَّ الۡقَمَرُ. وَاِنۡ یَّرَوۡا اٰیَة یُّعۡرِضُوۡا وَیَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ

অর্থ: কিয়ামত নিকটবর্তী হয়েছে, আর চাঁদ দিখণ্ডিত হয়েছে। এরা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় আর বলে: এটা তো চিরাচরিত জাদু।

আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবেন কাসীর রা. বলেন: সকল উলামায়ে কেরাম এব্যাপারে একমত যে, চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনাটি রাসূল ﷺ এর সময়ে ঘটেছে। এবং এটি ছিল রাসূল ﷺ এর একটি মুজিযা।

হাদীস থেকে:

রাসূলের সাহাবী হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু। তিনি বলেন: মক্কাবাসী রাসূলের কাছে কোনো নিদর্শন দেখানোর আবেদন করলে তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। সহীহ বুখারী। (৪৮৬৭)

আরবী পাঠ:
عَنْ أنَسٍ رَضِيَ اللَّهُ عنْه، قالَ: سَأَلَ أهْلُ مَكَّةَ أنْ يُرِيَهُمْ آيَةً فأراهُمُ انْشِقاقَ القَمَرِ.
صحيح البخاري (٤٨٦٧) أخرجه مسلم (٢٨٠٢)

রাসূলের আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু। তিনি বলেন: আমরা রাসূলের সাথে মিনায় ছিলাম। তখন চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেলো। এক খণ্ড ছিল পাহাড়ের পেছনে আরেক খণ্ড পাহাড়ের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বললেন সাক্ষী থেকো। সহীহ বুখারী। (৩৮৬৯)

عن عبد الله بن مسعود رض. بيْنَما نَحْنُ مع رَسُولِ اللهِ ﷺ بمِنًى إذا انْفَلَقَ القَمَرُ فِلْقَتَيْنِ، فَكانَتْ فِلْقَةٌ وَراءَ الجَبَلِ، وَفِلْقَةٌ دُونَهُ، فَقالَ لَنا رَسُولُ اللهِ ﷺ: اشْهَدُوا.
أخرجه البخاري (٣٨٦٩)، ومسلم (٢٨٠٠).

মূল ঘটনা:

মূল ঘটনাটি এরকম: কোনো এক চাঁদনী রাতে মক্কার একদল কাফের রাসূলের কাছে এসে মুজিযা দেখতে চাইলো। তখন আল্লাহ তাআলা রাসূলের হাতে এই মহাবিস্ময়কর মুজিযা প্রকাশ করলেন যে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই খণ্ড দুই দিকে সরে গেলে মাঝখানে স্পষ্ট হেরা পর্বতকে দেখা যাচ্ছিল। উপস্থিত সবাইকে তিনি বললেন: দেখে নাও। সবাই দৃশ্যটি দেখলো। অতঃপর আপনা আপনি দুখণ্ড দুদিক থেকে এসে পুনরায় মিলিত হলো। উপস্থিত কাফেররা সরাসরি তা অস্বীকার করতে না পারলেও এটাকে চিরাচরিত জাদু আখ্যা দিয়ে চলে গেল।

Top comments (0)