﴿مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴾
আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার হৃদয়কে সঠিক পথ দেখান। আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত।—সূরা তাগাবুন, ৬৪ : ১১
«أَصْلُ الزُّهْدِ فِي الدُّنْيَا الرِّضَا عَنِ اللَّهِ تَعَالَى»
দুনিয়াবিমুখতার মূল হলো আল্লাহ তাআলার (সকল ফায়সালায় তাঁর) প্রতি সন্তুষ্ট থাকা।—ফুযাইল ইবনু ইয়ায রহ.; কিতাবুয যুহদ, ইবনু আবিদ দুনইয়া : ৬৮
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি সত্যিই আল্লাহ তাআলার সকল ফায়সালায় তাঁর প্রতি সন্তুষ্ট থাকি?
আমার অন্তর কিসের সঙ্গে জড়িয়ে আছে? আল্লাহর সঙ্গে, নাকি দুনিয়ার সঙ্গে?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
Top comments (0)