
﴿وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ﴾
তাদেরকে এ ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই তাঁর ইবাদত করবে।—সূরা বাইয়্যিনাহ, ৯৮ : ৫
عبد الله بن مبارك قال: قيل لحمدون بن أحمد القصار: مَا بَالُ كَلَامِ السَّلَفِ أَنْفَعَ مِنْ كَلَامِنَا؟ قَالَ: لِأَنَّهُمْ تَكَلَّمُوا لِعِزِّ الْإِسْلَامِ، وَنَجَاةِ النُّفُوسِ، وَرِضَا الرَّحْمٰنِ، وَنَحْنُ نَتَكَلَّمُ لِعِزِّ النُّفُوسِ، وَطَلَبِ الدُّنْيَا، وَرِضَا الْخَلْقِ
আবদুল্লাহ বিন মুবারক রহ. বলেন, হামদূন আল-কাসসার রহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল, সালাফদের কথা আমাদের কথার চেয়ে এত বেশি উপকারী কেন হয়? তিনি বললেন, কারণ তাঁরা কথা বলতেন ইসলামের মর্যাদা, (কুপ্রবৃত্তির ফাঁদ থেকে) নফসের মুক্তি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আমরা কথা বলি নিজেদের মর্যাদা, দুনিয়া অর্জন এবং মানুষের সন্তুষ্টির জন্য।—সিফাতুস সাফওয়াহ: ২/৩১৩
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি যখন কোনো কথা বলি কিংবা কিছু লিখি, তখন আমার উদ্দেশ্য কী থাকে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা? নাকি অন্য কিছু?
আমার দ্বীনি কাজগুলো কি সত্যিই ইসলামের কল্যাণের জন্য, নাকি নিজের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধির জন্য?
আমি কি মানুষকে আল্লাহর দিকে ডাকছি, নাকি নিজের দিকে আকৃষ্ট করছি?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
Top comments (0)