DEV Community

চোখের শোকর আদায় করুন

 চোখের শোকর আদায় করুন

﴿اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ﴾
হে দাউদের পরিবার! তোমরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমল করো। আর আমার বান্দাদের মধ্যে অল্পই প্রকৃত কৃতজ্ঞ।—সূরা সাবা, ৩৪ : ১৩
«قَالَ رَجُلٌ لِأَبِي حَازِمٍ: مَا شُكْرُ الْعَيْنَيْنِ؟ قَالَ: إِنْ رَأَيْتَ بِهِمَا خَيْرًا أَعْلَنْتَهُ، وَإِنْ رَأَيْتَ شَرًّا سَتَرْتَهُ.
এক ব্যক্তি আবু হাযিম সালামা বিন দিনার রহ.-কে জিজ্ঞেস করল, চোখের শোকর কী? তিনি বললেন, ভালো কিছু দেখলে প্রকাশ করবে, আর মন্দ কিছু দেখলে গোপন রাখবে।-শুআবুল ঈমান, ইমাম আবু বকর আল-বায়হাকী: ৬/৩১১
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি চোখের শোকর আদায় করছি? আমার চোখ আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে ব্যবহৃত হচ্ছে না তো?
আমি কি আল্লাহ তাআলার দেওয়া এ নিয়ামতের শোকর শুধু মুখে করছি, না আমলের মাধ্যমেও করছি?

Top comments (0)