
﴿وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا﴾
কাফিররা বলে, তার প্রতি সমগ্র কুরআন একবারেই নাযিল করা হলো না কেন? এভাবেই আমি তা ধাপে ধাপে নাযিল করেছি, যাতে এর মাধ্যমে আপনার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর আমি তা সুন্দর বিন্যাসে ও ধীরে ধীরে পাঠ করেছি।—সূরা ফুরকান, ২৫ : ৩২
كِتَابُ اللهِ يُثَبِّتُ الْمُؤْمِنَ عَلَى الْحَقِّ مَهْمَا كَثُرَتْ عَلَيْهِ الْفِتَنُ وَاشْتَدَّتْ.
আল্লাহর কিতাব মুমিনকে হকের ওপর অবিচল রাখে, ফিতনা যতই বৃদ্ধি পাক এবং যতই তীব্র হোক।-আল-কুরআন: তাদাব্বুর ওয়া আমল, সূরা ফুরকান, ২৫ : ৩২
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি কুরআনের সঙ্গে এমন গভীর সম্পর্ক করতে পেরেছি, যা আমাকে নানান ফিতনার সময় হকের ওপর অবিচল থাকতে সাহায্য করবে?
আমি কি কুরআনকে শুধু তিলাওয়াত করি, নাকি হকের পথে অবিচল থাকার পাথেয় হিসেবে গ্রহণ করি?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
Top comments (0)