DEV Community

দুনিয়ার অতিরিক্ত মোহ এক প্রকার শাস্তি

﴿فَلَا تُعْجِبْكَ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَافِرُونَ﴾
সুতরাং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহ তো এর মাধ্যমে দুনিয়ার জীবনে তাদের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণ যেন কাফের অবস্থায় বের হয়ে যায়।—সূরা তাওবা, ৯ : ৫৫
«مَا فَزِعْتُ مِنَ الْفَقْرِ قَطُّ، طَلَبُ فُضُولِ الدُّنْيَا عُقُوبَةٌ عَاقَبَ اللهُ بِهَا أَهْلَ التَّوْحِيدِ»
আমি কখনো দারিদ্র্যকে ভয় করিনি। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার (অর্থ-সম্পদের) পেছনে ছোটা একপ্রকার শাস্তি, যার মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদের অনুসারীদেরকে শাস্তি দিয়ে থাকেন।—ইমাম শাফেয়ী রহ.; সিয়ারু আ‘লামিন নুবালা, ১০/৯৭
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি প্রয়োজনের চেয়ে বেশি অর্থ-সম্পদ উপয়ার্জনের পেছনে ছুটছি?
দুনিয়ার প্রতি আমার এই আকাঙ্ক্ষা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো?

Top comments (0)