DEV Community

রিয়া, শিরক ও ইখলাসের পরিচয়


قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ
বলুন, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আল্লাহরই ইবাদত করি, তাঁর জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।—সূরা যুমার, ৩৯ : ১১
تَرْكُ العَمْلِ مِنْ أَجلِ النَّاسِ رِيَاءٌ، وَالعَمْلُ مِنْ أَجلِ النَّاسِ شِرْكٌ، وَالإِخْلاَصُ أَنْ يُعَافِيَكَ اللهُ عَنْهُمَا.
মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া রিয়া আর মানুষের জন্য কোনো আমল করা শিরক। এ দুই অবস্থা থেকে মুক্ত থাকার নাম ইখলাস।-ফুযাইল বিন ইয়ায রহ.; সিয়ারু আলামিন নুবালা-৮/২২৭ (অনলাইন মাকতাবা শামেলা)
মুহাসাবা
আসুন, একটু ভাবি,
আমি কি সত্যিই একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমল করছি, নাকি মানুষের প্রশংসা, কমেন্ট ও লাইক পাওয়ার জন্য করছি?
আমার অবস্থা কি এমন যে, মানুষের প্রশংসা পেলে উজ্জীবিত হয়ে উঠি, আর নিন্দা শুনলে ভেঙে পড়ি?
আমার এগিয়ে যাওয়া ও থেমে যাওয়ার মাপকাঠি কি মানুষের কমেন্ট, নাকি আল্লাহর সন্তুষ্টি?

Top comments (0)