
﴿يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ﴾
যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না; উপকারে আসবে শুধু সে-ই, যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে।—সূরা শুআরা, ২৬ : ৮৮-৮৯
«وَالْقَلْبُ السَّلِيمُ هُوَ الَّذِي سَلِمَ مِنَ الشِّرْكِ، وَالْغِلِّ، وَالْحِقْدِ، وَالْحَسَدِ، وَالشُّحِّ، وَالْكِبْرِ، وَحُبِّ الدُّنْيَا وَالرِّيَاسَةِ. فَسَلِمَ مِنْ كُلِّ آفَةٍ تُبْعِدُهُ مِنَ اللَّهِ، وَسَلِمَ مِنْ كُلِّ شُبْهَةٍ تُعَارِضُ خَبَرَهُ، .... فَهَذَا الْقَلْبُ السَّلِيمُ فِي جَنَّةٍ مُعَجَّلَةٍ فِي الدُّنْيَا، وَفِي جَنَّةٍ فِي الْبَرْزَخِ، وَفِي الْجَنَّةِ يَوْمَ الْمَعَادِ»
স্বচ্ছ ও নির্মল হৃদয় হলো এমন হৃদয়, যা শিরক, বিদ্বেষ, হিংসা, কৃপণতা, অহংকার, দুনিয়ার মোহ ও নেতৃত্বের লালসা থেকে মুক্ত। যে হৃদয় আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এমন সব রোগ থেকে নিরাপদ; আল্লাহর সংবাদ ও বাণীর বিরোধী সব সন্দেহ থেকে মুক্ত; ... ... এমন হৃদয়ের অধিকারী ব্যক্তি দুনিয়াতেই এক ধরনের নগদ জান্নাতে থাকে, বারযাখেও জান্নাতে থাকবে এবং কিয়ামতের দিন চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে।—ইমাম ইবনুল কাইয়িম রহ.; আদ-দাউ ওয়াদ দাওয়া: ২৮২
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমার হৃদয় কি সত্যিই স্বচ্ছ ও নির্মল? শিরক, হিংসা, বিদ্বেষ ও অহংকার থেকে মুক্ত?
আমার হৃদয়ে কি আল্লাহ তাআলার সন্তুষ্টিই সবচেয়ে বড় চাওয়া, নাকি এখনো সেখানে দুনিয়ার পদ-পদবি ও নেতৃত্বের আকাঙ্ক্ষা জায়গা করে আছে?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
Top comments (0)