আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
.
الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده ومن والاه، اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر، أعوذ بالله من شر نفسي ومن شر الشيطان وشركه، وأن أقترف على نفسي سوءا أو أجره إلى مسلم، وبعد.
.
সম্মানিত পাঠক-শ্রোতা! বেশ কিছুদিন থেকে বন্ধু বান্ধবরা অনুরোধ করছেন ফেসবুকে কিছু দাওয়াতি কাজ করার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম ফেসবুক, বর্তমানে আসলেই দাওয়াতেরও অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এখানে স্বল্পতম সময় ও উপায় উপকরণ ব্যাবহার করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছা যায় খুব সহজেই। তাই আল্লাহর কাছে পরকালে মুক্তির উসিলা হিসেবে কবুলের আশাবাদ নিয়ে এখানে কিছু সময় ব্যায় করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ ভাইদের উদ্যোগ ও কল্যাণ কামনা কবুল করুন।
.
আমাদের এই অঙ্গনে চোখ রাখার জন্য বাংলা ভাষাভাষী সকল ভাই বোনকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও সাদর সম্ভাষণ। আসুন আমরা নেক ও কল্যাণে একে অপরের সহযোগী হই।
নেটের জগত ভালো মন্দ দু’রকম উপাদানেই ভরপুর। সম্ভবত ভালোর তুলানায় মন্দের উপস্থিতি অনেক বেশি। আমরা সকলের কাছে দোয়া চাই, আমাদের এ উদ্যোগকে আল্লাহ সকল মন্দ থেকে হেফাজত করুন। সকলের জন্য তা উত্তম ও কল্যাণের উৎস হিসেবে কবুল করুন।
.
اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليها، وأعوذبك من شرها وشر ما جبلت عليها.
‘হে আল্লাহ! আমি তোমার নিকট চাই তার কল্যাণ এবং ঐ বিষয়ের কল্যান, যার উপর তা সৃষ্টি করা হয়েছে। আমি তোমার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট থেকে এবং ঐ বিষয়ের অনিষ্ট থেকে, যার উপর তা সৃষ্টি করা হযেছে।’
.
أعوذ بكلمات الله التامات من شر ما خلق.
‘আমি আল্লাহর পূর্ণ কালিমাসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে।’

Top comments (0)