DEV Community

আল্লাহর সঙ্গে সততার পরিচয় দিন


﴿وَمَن يَعْتَصِم بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ﴾
যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, তাকে অবশ্যই সরল পথের দিকে পরিচালিত করা হয়েছে।—সূরা আলে ইমরান, ৩ : ১০১
«أَنَّ صَاحِبَ الصِّدْقِ مَعَ اللَّهِ لَا تَضُرُّهُ الْفِتَنُ، ... وَأَنَّ اللَّهَ يَجْعَلُ لِأَوْلِيَائِهِ عِنْدَ ابْتِلَائِهِمْ مَخَارِجَ، وَإِنَّمَا يَتَأَخَّرُ ذَلِكَ عَنْ بَعْضِهِمْ فِي بَعْضِ الْأَوْقَاتِ تَهْذِيبًا وَزِيَادَةً لَهُمْ فِي الثَّوَابِ»
যে ব্যক্তি (কথা ও কাজে, প্রকাশ্যে ও গোপনে) আল্লাহর সঙ্গে সততার পরিচয় দেয় দুনিয়ার বিভিন্ন ফিতনা তার কোনো ক্ষতি করতে পারে না। ... আর ফিতনা ও পরীক্ষার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় বান্দাদের জন্য তা থেকে পরিত্রাণের বহু পথ খুলে দেন। তবে কখনো কখনো তাদের কারো জন্য তা কিছুটা বিলম্বিত হয়, তাদের পরিশুদ্ধ করার জন্য এবং তাদের সওয়াব আরও বাড়ানোর জন্য।—হাফেয ইবনে হাজার আসকালানী রহ.; ফাতহুল বারী শরহে বুখারী : ৬/৪৮৩
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি আমার প্রতিটি কথা ও কাজে, প্রকাশ্যে ও গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সততার পরিচয় দিচ্ছি

Top comments (0)