DEV Community

জিহ্বা সংযত না করা পর্যন্ত তাকওয়া পূর্ণ হয় না

﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾
মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার জন্য তার কাছে সদা প্রস্তুত একজন প্রহরী রয়েছে।—সূরা কাফ, ৫০ : ১৮
«لَا يَتَّقِي اللَّهَ عَبْدٌ حَقَّ تُقَاتِهِ حَتَّى يَخْزُنَ مِنْ لِسَانِهِ»
নিজের জিহ্বাকে সংযত না করা পর্যন্ত কোনো ব্যক্তি যথাযথ তাকওয়ার অধিকারী হতে পারে না।-ইমাম মালেক রহ; শু‘আবুল ঈমান; ইমাম আবু বকর বায়হাকী রহ.- ৭/৬৫

মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি নিজের জিহ্বাকে কতটুকু সংযত করতে পারছি?
কথা বলার সময় আমার কি মনে থাকে যে, আমার প্রতিটি কথা লেখা হচ্ছে?

Top comments (0)