﴿وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا﴾
আর আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না।—সূরা হাশর, ৫৯ : ১০
«أَفْضَلُ الْأَعْمَالِ سَلَامَةُ الصَّدْرِ مِنْ أَنْوَاعِ الشَّحْنَاءِ كُلِّهَا»
হৃদয়ের সর্বশ্রেষ্ঠ আমল হলো হৃদয়কে সব ধরনের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা থেকে মুক্ত রাখা।-ইমাম ইবনে রজব হাম্বলী রহ.; লাতায়েফুল মাআরিফ: ২৫০
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমি কি আমার মুমিন ভাইদের জন্য দুআ করি, নাকি তাদের ভুলত্রুটি নিয়ে ব্যস্ত থাকি?
আমার হৃদয়ে কি কোনো মুমিন ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ আছে?
আমি কি এমন একটি হৃদয় নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যেখানে কোনো মুমিন ভাইয়ের প্রতি হিংসা নেই, বিদ্বেষ নেই, শত্রুতা নেই?
Top comments (0)