DEV Community

Cover image for Roxnor Git বিভ্রাটের গল্প !
Shishir Bhuiyan
Shishir Bhuiyan

Posted on

Roxnor Git বিভ্রাটের গল্প !

Roxnor Git বিভ্রাটের গল্প !

যখন Git Reset আর Refspec এর চক্করে মাথা কাজ করছিল না 😅
📌 আমি একটি প্লাগইনের Role Based Access Control নিয়ে কাজ করছিলাম। লাস্ট কমিট পুশ করে, একটু আরাম করে বসলাম। হঠাৎ টিম লিড ভাইয়ের আগমন, লাস্ট কমিটটা আলাদা পুল রিকুয়েস্ট দিতে হবে। কারন লাস্ট কমিটের ফাইলগুলি ছিল এক্সিটিং এপিআই গুলোতে রুল পার্মিশন টা চেক দেওয়া। তাই চেন্জড ফাইল অনেক গুলি দেখাচ্ছিল। আমি ভাবলাম, git reset --mixed HEAD~1 দিয়ে একটু রিভার্ট করি। এখন একসাথে প্রায় 40টার মতো ফাইল Unstaged অবস্থায় চলে আসলো। কিন্তু এই অবস্থায় ফোর্স পুশ দেওয়াটা রিস্কি হতে পারে। তাই ভাবলাম,আমার ফাইলের পরিবর্তন গুলি নিরাপদে রেখে,সব ক্লিন করে তারপর একটা PR দিব ৷ তাই -

১. প্রথমেই git stash কমান্ড দিয়ে সব আন স্টেজড ফাইলগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নিলাম।

২. git push origin shishir-xs --force চালালাম।
তখনই আসলো error: src refspec shishir-xs does not match any.
git branch কমান্ড দিয়ে কনফার্ম হলাম আমি ভুল করে সোর্স ব্রাঞ্চ হিসেবে shishir-xs দিচ্ছিলাম, অথচ আমার বর্তমান ব্রাঞ্চ ছিল role-based-access-control 😵‍💫।
এবার শেষমেশ সঠিক ব্রাঞ্চ দিয়ে git push origin role-based-access-control --force দিতেই রিমোট রিপোজিটরি আমার লোকাল স্টেটের সাথে পার্ফেক্টলি সিঙ্কড হয়ে গেল।

৩. এবার git stash pop করে ফাইলগুলো ফেরত আনলাম এবং development branch এর উপর নতুন branch তৈরি করে,পরিবর্তন গুলি কমিট করে , Pull Request দিয়ে ল্যাপটপ বন্ধ করলাম।

SoftwareDevelopment #Git #GitHub #CodingLife #wordpressplugins #DevHumor #RoxNor

Top comments (0)