DEV Community

Abdur Rahim
Abdur Rahim

Posted on

AI Guardrails: Anthropic vs DoW vs OpenAI — কে আসল বিজয়ী?

গত কয়েকদিন ধরে Anthropic, U.S. Department of War/DoW এবং OpenAI এর মধ্যে চলমান “AI Guardrails” নিয়ে খুব ভালো করে লক্ষ রাখছিলাম। যেখানে শেষ পর্যন্ত Anthropic এবং DoW এর মধ্যকার প্রায় $200M ডলারের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এবং Anthropic কে একটি USA বেইজড কোম্পানি হবার পরেও "supply chain risk to national security" ট্যাগ দেওয়া হয়েছে যা নরমালি বিদেশি প্রতিপক্ষ কোম্পানি কে USA দিয়ে থাকে যেমন Huawei কে দেওয়া হয়েছিল। এবং DoW একই দিনে (২৭ ফেব্রুয়ারি ২০২৬) Anthropic এর সাথে চুক্তি বাতিল করে OpenAI এর সাথে চুক্তি করে ফেলে যেটি আরও ইন্টারেস্টিং হয়ে উঠে কারণ আমরা সবাই জানি Anthropic এবং OpenAI বর্তমান সময়ের দুই “AI Giant Company”.

আমার মতে এখানে OpenAI ইমিডিয়েট বিজনেস উইনার হলেও Anthropic এর DoW এর “removal of hard safeguards from the model and allowing any lawful use without explicit prohibitions” চাওয়ার প্রতি স্ট্রিক্ট না বলার মত বোল্ড ডিসিশন এবং “AI Guardrails” এর প্রতি অটুট থাকার ডিসিশন Anthropic কে এই ক্রমবর্ধমান এআই এর বাজারে আলাদা ট্রাস্ট, দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার,এন্টারপ্রাইজ ক্লায়েন্ট আকর্ষণ করার আরো সুযোগ তৈরি করে দিতে পারে।

গত কয়েকদিনের এই ঘটনাটি শেয়ার না করে থাকতে পারলাম না।

২৪-২৬ ফেব্রুয়ারি ২০২৬:
Department of War/DoW, Anthropic এর সাথে তাদের বিদ্যমান চুক্তি নবায়ন এর আলোচনা করছিল। Anthropic এর Claude মডেল গুলো অলরেডি যুক্তরাষ্ট্রের ইন্টারনাল গোপনীয় নেটওয়ার্কে ডেপলয় করা ছিল। কিন্তু DoW চাচ্ছিল “removal of hard safeguards from the model and allowing any lawful use without explicit prohibitions”। Anthropic এর CEO, Dario Amodei এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যাপক গণ-নজরদারি (mass domestic surveillance) এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র (fully autonomous weapons, যেখানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়) ব্যবহারের বিরুদ্ধে তাদের অবস্থান অটল।

২৬ ফেব্রুয়ারি ২০২৬:
এদিকে DoW একটি আল্টিমেটাম দেয় যে, ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫:০১ টা এর মধ্যে দাবি মেনে না নিলে চুক্তি (২০০ মিলিয়ন ডলার) বাতিল, Anthropic কে ‘জাতীয় নিরাপত্তার জন্য সাপ্লাই চেইন রিস্ক’ ঘোষণা এবং ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের মাধ্যমে জোরপূর্বক মেনে নেওয়ানোর হুমকি দেওয়া হয়। Dario Amodei জবাবে বলে, “We cannot in good conscience accede to their request”

২৭ ফেব্রুয়ারি ২০২৬:
সময়সীমা পার হয়ে যায়, Anthropic still did not accepted DoW। এদিকে ট্রাম্প সব ফেডারেল এজেন্সিকে Anthropic এর প্রযুক্তি ব্যবহার তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দেয় (৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে)। DoW Anthropic কে ‘সাপ্লাই চেইন রিস্ক’ ঘোষণা করেন, যার ফলে সামরিক ঠিকাদার ও অংশীদারদের সঙ্গে কোনো বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ হয়।

Anthropic নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই OpneAI CEO, Sam Altman এক্স-এ ঘোষণা করে যে তারা DoW এর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। চুক্তির শর্তে রয়েছে: যুক্তরাষ্ট্রে গণ-নজরদারি নিষিদ্ধ, বলপ্রয়োগের ক্ষেত্রে মানুষের দায়িত্ব বজায় রাখা (সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ) এবং অতিরিক্ত প্রযুক্তিগত সুরক্ষা। Altman বলে, প্রতিরক্ষা বিভাগ নিরাপত্তার প্রতি “গভীর শ্রদ্ধা” দেখিয়েছে এবং একই শর্ত সব এআই কোম্পানির জন্য প্রযোজ্য করার অনুরোধ করেছেন। ওপেনএআই পরে পুরো চুক্তির বিস্তারিত ব্লগ পোস্ট প্রকাশ করে, দাবি করে যে এতে পূর্বের চুক্তির চেয়ে (Anthropic এর পুরোনো চুক্তিসহ) শক্তিশালী safeguard রয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬:
OpneAI এর ব্লগ পোস্টে আরও বিস্তারিত বলা হয়েছে যে চুক্তিতে “"all lawful purposes” অনুমোদিত এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই বলছে যে Anthropic যে সুরক্ষা দাবি করেছিল, OpneAI তার চেয়ে খারাপ বা একই রকম সুরক্ষা নিয়েই চুক্তি করেছে। এদিকে Anthropic এর নীতিগত অবস্থানের কারণে Claude অ্যাপ অ্যাপলের ফ্রি অ্যাপস লিস্টে শীর্ষে উঠেছে। OpenAI পরিশেষে বলেছে the move is responsible partnership.

এদিকে এরকম উত্তেজনা পূর্ণ দিনে Cluade Code এর creator, Boris Cherny এক্সে Cluade Code এর ২ টি নতুন ফিচার ও রিলিজ দিয়ে পোস্ট দিয়েছে

Top comments (0)