DEV Community

কথা বলা ও প্রচার করা: কোরআন সুন্নাহ’র কয়েকটি নির্দেশনা


.
১. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন-
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ (16) إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ (17) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (18). سورة ق
“আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয়, তা আমি জানি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। মনে রেখ! দুই গ্রহণকারী ফিরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।” সূরা ক্বাফ: ১৬-১৮
.
সুতরাং যে কোনো কথা বলা, লিখা ও প্রচার করার পূর্বে আমার মনে রাখতে হবে, এক একটি কথার জন্য আমাকে কেয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যা বলছি, লিখছি বা প্রচার করছি, তার জন্য কি মহামহিম পরাক্রমশালী রবের সামনে জবাবদিহি করতে পারব সেদিন?

Top comments (0)