DEV Community

দুনিয়া বিমুখতার পরিচয়

﴿لِكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ﴾
যাতে তোমরা যা হারিয়েছ, তার জন্য অতিরিক্ত দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তার জন্য অহংকারভরে উল্লসিত না হও।—সূরা হাদীদ, ৫৭ : ২৩
«الزَّاهِدُ الَّذِي إِنْ فَاتَتْهُ الدُّنْيَا لَمْ يَحْزَنْ، وَإِنْ أَصَابَتْهُ لَمْ يَفْرَحْ، يَضْحَكُ فِي الْمَلَإِ، وَيَبْكِي فِي الْخَلَاءِ»
প্রকৃত যাহেদ বা দুনিয়াবিমুখ সে-ই, যে দুনিয়ার কিছু হারালে ভেঙে পড়ে না, আবার দুনিয়ার কিছু পেলেও আত্মহারা হয়ে উঠে না। মানুষের মাঝে হাসিমুখে থাকে, তবে নির্জনে (আল্লাহর ভয়ে) কাঁদে।—ইবনুস সাম্মাক রহ.; কিতাবুল ইকদিল ফারীদ; ইবনে আবদি রাব্বিহ আন্দালুসী রহ.: ৩/১১৯
মুহাসাবা
আসুন একটু ভাবি,
যুহদের এ গুণটি কি আমার মধ্যে আছে?
দুনিয়া হারালে কি আমি ভেঙে পড়ি, আর পেলে আত্মহারা হয়ে যাই?
নির্জনে আমি শেষ কবে আল্লাহর ভয়ে কেঁদেছি?

Top comments (0)