জিহ্বার সংযম, ইস্তিগফার ও নির্জনতা
﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾
মানুষ যে কথাই উচ্চারণ করে, তার কাছে তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত এক প্রহরী উপস্থিত থাকে।—সূরা কাফ, ৫০ : ১৮
«كَانَ الْأَبْرَارُ يَتَوَاصَوْنَ بِثَلَاثٍ: بِسَجْنِ اللِّسَانِ، وَكَثْرَةِ الِاسْتِغْفَارِ، وَالْعُزْلَةِ»
নেককার লোকেরা পরস্পরকে তিনটি বিষয়ের উপদেশ দিতেন: জিহ্বাকে সংযত রাখা, অধিক পরিমাণে ইস্তিগফার করা এবং (অপ্রয়োজনীয় মেলামেশা থেকে) নির্জনতা অবলম্বন করা।—মালেক বিন দীনার রহ.; সিফাতুস-সাফওয়াহ: ২/১৬৪
মুহাসাবা
আসুন একটু ভাবি,
আমার জিহ্বা কোন কাজে বেশি ব্যবহৃত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কাজে? নাকি গুনাহের কাজে?
আমি কি প্রতিদিন নিজের ভুল-ত্রুটির জন্য আন্তরিকভাবে ইস্তিগফার করি?
মানুষের ভিড়ের মাঝেও কি আল্লাহ তাআলার সঙ্গে আমার নির্জন কোনো সম্পর্ক আছে?

Top comments (0)